বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেশের ডিজিটাল সাংবাদিকতায় ১৫ বছরের মাইলফলক স্পর্শ করলো বিডি২৪লাইভ

ঢাকা ইনফো২৪
মে ১৪, ২০২৬ ৮:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বিডি২৪লাইভ আজ ১৪ মে ২০২৬ গৌরবের সঙ্গে ১৫ বছর পূর্ণ করে ১৬ বছরে পদার্পণ করেছে। ২০১১ সালের ১৪ মে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দীর্ঘ এই সময়ে বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিডি২৪লাইভ কার্যালয়ে আয়োজন করা হয়েছে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার। এতে প্রতিষ্ঠানের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীরা অংশ নিবেন।

বিডি২৪লাইভের এডিটর ইন চিফ আমিরুল ইসলাম আসাদ বলেন, “২০১১ সালের ১৪ মে যে যাত্রার সূচনা হয়েছিল, তা শুধু একটি অনলাইন সংবাদমাধ্যমের জন্ম নয়; এটি ছিল সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার এক সাহসী অঙ্গীকার। পাঠকের ভালোবাসা ও আস্থাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, “ডিজিটাল যুগে দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সবসময় গুজব ও অপতথ্যের বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনে বিশ্বাসী।”

বার্তা সম্পাদক সাজু আহমেদ বলেন, “বিগত ১৫ বছরে বিডি২৪লাইভ শুধু সংবাদ প্রকাশ করেনি, বরং মানুষের কথা বলেছে। সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা, অধিকার ও দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তুলে ধরতে আমরা সবসময় সচেষ্ট থেকেছি।”

দেশে অনলাইন সাংবাদিকতার বিকাশের শুরুর সময় থেকেই বিডি২৪লাইভ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, প্রযুক্তি, বিনোদন, স্বাস্থ্য, শিক্ষা ও জনজীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন জাতীয় সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহে দ্রুত ও নির্ভুল সংবাদ পরিবেশনের জন্যও প্রশংসিত হয়েছে সংবাদমাধ্যমটি। 

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক বিভ্রান্তি ও অপতথ্যের এই সময়ে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বিডি২৪লাইভ প্রযুক্তিনির্ভর আধুনিক সংবাদ পরিবেশন ও যাচাইকৃত তথ্য প্রকাশে গুরুত্ব দিয়ে যাচ্ছে।

১৬ বছরে পদার্পণ উপলক্ষে পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল অনুসারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিডি২৪লাইভ পরিবার। একইসঙ্গে ভবিষ্যতেও সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে নির্ভীক সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।