মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ৫০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের সলঙ্গায় ৫০০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত নারীর নাম রেহেনা (৩৫)। তিনি রাজশাহী জেলার মোস্তফা হোসেনের স্ত্রী।

মঙ্গলবার সকালে র‍্যাব-১২-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরে বগুড়া থেকে ঢাকাগামী সড়কের সিএনজি স্ট্যান্ডের সামনে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৫০০ গ্রাম হেরোইনসহ ওই নারী মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।