বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

ঢাকা ইনফো২৪
মে ২৮, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে তিনি বলেছেন, নিজ দেশের জাতীয় উন্নয়নের প্রশ্নে বাংলাদেশ এবং ভারত একই দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং এ দৃষ্টিভঙ্গির উদ্দেশ্য হলো দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ।

চিঠিতে তারেক রহমানের উদ্দেশে নরেন্দ্র মোদি লিখেছেন, “ঈদ মোবারক! পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের জনগণ ও সরকারের পক্ষতে আমি আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভাতৃপ্রতিম জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।”

চিঠিতে নরেন্দ্র মোদি আরও বলেছেন, ইসলাম ধর্মাবলম্বীদের এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্রময় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এবং ভারতজুড়েও লাখ লাখ মানুষ ব্যাপক উৎসাহ ও আনন্দের সঙ্গে ঈদুল আজহা পালন করে।

“এই উৎসব ত্যাগ, সহানুভূতি এবং ভ্রাতৃত্বের শাশ্বত আদর্শকে সমুন্নত রাখে, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তোলার জন্য অপরিহার্য,” বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।

পারস্পরিক ত্যাগ, সাংস্কৃতিক সাদৃশ্য এবং শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক উন্নয়নের আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি গভীর বন্ধন রয়েছে উল্লেখ করে চিঠিতে নরেন্দ্র মোদি বলেছেন, “দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে জনগণকেন্দ্রীক সহযোগিতাপূর্ণ সম্পর্ককে জোরদার করতে বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারতের সরকার আগ্রহী।”

সূত্র : ইউএনবি



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।