বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

বিশ্বকাপের আগে হাসপাতালে নেইমার

ঢাকা ইনফো২৪
মে ২৮, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

২০২৬ ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে নতুন দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। দলের অন্যতম তারকা নেইমারর শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বুধবার (২৭ মে) তেরেসোপোলিসে ব্রাজিল দলের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন অনুষ্ঠিত হলেও সেখানে দেখা যায়নি নেইমারকে। এতে তাকে ঘিরে নানা জল্পনা শুরু হয়। পরে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, অতিরিক্ত মেডিকেল পরীক্ষার জন্য তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে সিবিএফ জানায়, বুধবার বিকেলের অনুশীলনে অংশ নেননি নেইমার জুনিয়র। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে।

তবে মেডিকেল দলের পূর্ণ মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত নেইমারের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানানো হবে না বলেও জানিয়েছে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ। এতে বিশ্বকাপের আগে তাকে ঘিরে উদ্বেগ আরও বেড়েছে।

এর আগেও একাধিকবার চোট ও ফিটনেস সমস্যায় ভুগেছেন এই ব্রাজিলিয়ান তারকা। সম্প্রতি তার পেশিতে অস্বস্তির খবরও সামনে আসে। এ কারণে ক্লাবের কয়েকটি ম্যাচেও খেলতে পারেননি তিনি।

যদিও গত সপ্তাহে জিমে অনুশীলনের ভিডিও প্রকাশ করে নিজের ফিটনেস নিয়ে আশাবাদী বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন নেইমার। এমনকি কোপা সুদামেরিকানা জয়ী ম্যাচে না খেললেও পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘আমি ভালো আছি… আপনারা কোন সমস্যার কথা বলছেন?’

তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্রাজিল শিবিরের উদ্বেগ বাড়ছেই। আপাতত নিশ্চিত হওয়া গেছে, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না নেইমার। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তার চোটের প্রকৃত অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে।

সূত্র : বেইন স্পোর্টস।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।