শুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা: নারী-শিশুসহ আহত ৩

ঢাকা ইনফো২৪
মে ২৯, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে এক নির্মম হামলার ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের তালপুকুরিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ শুক্রবার (২৯ মে) বিকেলে ভুক্তভোগী আব্দুল মোমিন বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৮ মে দুপুর ২টার দিকে কালাম, মোহাব্বত , দুলাল , নজরুল ইসলাম , মো. বাবু , রাকিব হোসেন ও নাইমসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিক আব্দুল মোমিনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা আব্দুল মোমিন, তার স্ত্রী জুলেকা খাতুন ও সন্তান জুবায়ের ইসলামের ওপর অতর্কিত আক্রমণ করে এবং বাড়িঘর ভাঙচুর করে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল মোমিনের মাথা ফেটে যায় এবং তার স্ত্রী-সন্তান গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগী পরিবার জানান, এখানেই শেষ নয়, হামলার পর বিকেল ৫টার দিকে অভিযুক্ত মোহাব্বত শেরপুর দার্কিপাড়া এলাকা থেকে আরও ১০-১২ জন লোক জড়ো করে হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল মোমিন ও তার পরিবারের ওপর পুনরায় হামলার উদ্দেশ্যে আসে। তবে হাসপাতালে কর্মরত নার্স ও কর্মচারীদের বাধার মুখে তারা ব্যর্থ হয় এবং হাসপাতাল ছাড়ার সময় ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে যায়। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সন্ত্রাসীরা যেকোনো সময় আমাদের ওপর আবারো হামলা চালাতে পারে। আমাদের জীবন এখন সংকটাপন্ন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, অভিযোগটি এখনো আমার হাতে পৌঁছায়নি। লিখিত অভিযোগ হাতে পেলেই দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন