শুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী আর নেই

ঢাকা ইনফো২৪
মে ২৯, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হাস্যরসাত্মক ভিডিও ও পোষ্য প্রাণীদের নিয়ে তৈরি কনটেন্টের মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন ভারতের এই কনটেন্ট ক্রিয়েটর।  তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি সায়নী তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছিলেন। জীবনের সেই আনন্দঘন মুহূর্তের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। কয়েক দিনের ব্যবধানে এমন মর্মান্তিক ঘটনায় হতবাক তার অনুসারীরা।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সায়নী। পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনও তার মানসিক চাপে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সায়নী চক্রবর্তী ও তার মা মলি চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ ছিলেন। মা-মেয়ের যৌথ পেজের পাশাপাশি আলাদা পেজও ছিল তাদের। মৃত্যুর একদিন আগেও পোষ্য ‘সুন্দরী’কে নিয়ে নতুন ভিডিও প্রকাশ করেছিলেন তারা।

বৃহস্পতিবার সকালেও মলি চক্রবর্তীর পেজে কয়েকটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে পোষ্যদের দেখা গেলেও সায়নী ছিলেন না। কয়েক ঘণ্টা পরই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

মেয়ের মৃত্যু নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মলি চক্রবর্তী। এদিকে সায়নীর মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার ভক্ত-অনুসারীরা।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন