ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও দুই সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন দায়িত্বে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রাজু আহমেদকে ক্রাইম বিভাগে, রীমা সুলতানাকে অর্থ বিভাগে এবং ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হককে উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, এয়ারপোর্ট জোনে কর্মরত এডিসি আরিফুল ইসলামকে রমনা বিভাগের ধানমন্ডি জোনে বদলি করা হয়েছে। এছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাজীবকে সোয়াটে (SWAT) দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে এবং ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ জাহিদ হাসানকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এ বদলির আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কুশল/সাএ