শুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুন ৫, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে মহিউদ্দিন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ ( শুক্রবার, ৫ জুন ) সকাল পৌনে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের সিকান্দার আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালেও মহিউদ্দিন বাড়ির কাছের একটি ধান ক্ষেতের আল কাটার কাজ করছিলেন। সকাল পৌনে দশটার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাত গুরুতর আহত হন তিনি।

দুর্ঘটনার পর মাঠে থাকা অন্য শ্রমিক ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।