প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলার আনোয়ারুল হক।
জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও সদস্য সচিব স্বাক্ষরিত পত্রের আলোকে জানা যায় এবছর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, পুরুষ (সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষণ বিদ্যালয়,পিটিআই) ক্যাটাগরিতে ঈশ^রগঞ্জ উপজেলার চরণিখলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ারুল হক খোকা কে মনোনীত করা হয়েছে।
তিনি ২০১০ সালে শিক্ষকতা পেশায় যোগদান করার পর থেকে বর্তমান পর্যন্ত শিক্ষার মান্নোয়নে কাজ করে যাচ্ছেন। ২০০৭ সাল থেকে ইংরেজি বিষয়ের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দক্ষতা বৃৃদ্ধির লক্ষ্যে ২০২১ সালে ঞৎধরহরহম ড়ভ গধংঃবৎ ঞৎধরহবৎং রহ ঊহমষরংয (ঞগঞঊ)-এর ৯৮ দিনের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন।
শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ ২০২২ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। আনোয়ারুল হক খোকা বলেন, সততা নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমার লক্ষ্য। শিক্ষকতা পেশার মর্যাদা রক্ষা এবং শিক্ষার উন্নয়নে ভবিষ্যতেও কাজ করে যেতে চাই। — মোঃ সাইফুল ইসলাম তালুকদার ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ
কুশল/সাএ