সোমবার , ৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় বরযাত্রীতকে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

ঢাকা ইনফো২৪
জুন ৮, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের ভাঙ্গায় বরযাত্রী অনুষ্ঠানে গরুর মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কনে পক্ষ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন আরিফ মিয়া, সহিদ মাতুব্বর, ছোরাপ মাতুব্বর ও মমতাজ বেগম। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে, অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া নয়াকান্দা গ্রামের লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠানে খাওয়া-দাওয়ার দ্বিতীয় পর্বে মাংস কম দেওয়া হয় এবং গ্রামের কয়েকজন অতিথি টেবিলের নিচে মাংস জমা করে রাখেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে কনে পক্ষ ও গ্রামবাসীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া করে। এতে কনের বাবা, দাদাসহ নারী-পুরুষ আহত হন।

কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল মাতুব্বর বলেন, ‘বিয়ে বাড়িতে মাংস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। পরে পুলিশের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয় এবং বিয়ের অনুষ্ঠান স্বাভাবিকভাবে সম্পন্ন হয়।

কনের বাবা লাভলু শেখ অভিযোগ করেন, স্থানীয় গ্রুপিংয়ের জেরে পরিকল্পিতভাবে তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা নেছার বাবদ উত্তোলিত প্রায় ২ লাখ টাকা এবং ডেকোরেটরের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর ও লুটপাট করেছে বলেও তিনি দাবি করেন।

ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ‘বিয়ে বাড়ির অনুষ্ঠানে মাংস খাওয়া নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েক জন আহত হন। পরে স্থানীয় মুরব্বিদের মধ্যস্থতায় বিষয়টি মিমাংসা হয়েছে। এ ঘটনায় থানায় কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।