মঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

৫ মাত্রার ভূমিকম্পে এবার কাঁপল ইরান

ঢাকা ইনফো২৪
জুন ৯, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ৫ মাত্রার একটি ভূমিকম্প। মঙ্গলবার সকালে ওই অঞ্চলটি কেঁপে ওঠে বলে জানিয়েছে বার্তাসংস্থা মেহের নিউজ।

তারা বলেছে, ৫ মাত্রার ভূমিকম্পটি সারগাজের কাছে হরমুজগান ও কারমান প্রদেশে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, গতকাল ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দেড় শতাধিক মানুষ। দেশটির সকসারজেন অঞ্চলেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৩১টি লাশ। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল স্থানীয় সময় সকালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ ফিলিপাইন। তখন অনেক মানুষ কর্মক্ষেত্রে ছিলেন। আর শিক্ষার্থীরা ছিল বিদ্যালয়ে।

ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটির প্রভাবে ফিলিপাইনের বিভিন্ন জায়গায় অনেক ভবন মাটিতে ধসে পড়েছে। যেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

সিসিটিভি ও মোবাইলে ধারণ করা ভিডিওতে এই ভূমিকম্পের ভয়াবহতা দেখা গেছে।

সূত্র: মেহের নিউজ, ফিলিপাইন নিউজ এজেন্সি

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।