রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত দীনেশ ত্রিবেদী আগামী বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র (লেটার অব ক্রিডেন্স) পেশ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে শনিবার দুপুরে দীনেশ ত্রিবেদী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাষ্ট্রাচারপ্রধান (চিফ অব প্রটোকল) এ এফ এম জাহিদ উল ইসলামের কাছে তার পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর করেন। একই দিনে তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে নিযুক্ত দীনেশ ত্রিবেদী গত ৫ জুন  বাংলাদেশে পৌঁছান। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে ভারত এবারই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠাল।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন একইভাবে দায়িত্ব গ্রহণের আগে রাষ্ট্র প্রধানের কাছে অনুলিপি জমা দিয়েছিলেন এবং পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই ধারাবাহিকতা মেনেই দীনেশ ত্রিবেদী তার আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।

সারাবাংলা/একে/এসআর

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন