শনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে, ৬৯ শ্রমিক উদ্ধার


অক্টোবর ৩, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টসে লাগা আগুন প্রায় সোয়া তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনের সময় কারখানার ছাদ ও সিঁড়িতে আটকে পড়া ৬৯ শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে সাততলা ওই কারখানার তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত চতুর্থ তলার ফ্লোরে ছড়িয়ে পড়ে।

কারখানার লোকজন প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন, রাজেন্দ্রপুর, টঙ্গী ও চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসসহ আশপাশের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় সোয়া তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন ছড়িয়ে পড়ার সময় কারখানার ৬৯ শ্রমিক বের হতে না পেরে ছাদ ও সিঁড়িতে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের নিরাপদে উদ্ধার করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রায় সোয়া তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ছাদ ও সিঁড়িতে আটকে থাকা ৬৯ শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});