ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তজুমদ্দিনে জেলে ও মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা সভা করেছে উপজেলা মৎস্য বিভাগ।
রোববার বিকেলে উপজেলার শশীগঞ্জ স্লইসঘাটে অনুষ্ঠিত সচেতনতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোনাইন।
এ সময় তিনি জেলেদের নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে নদীতে ইলিশের উৎপাদন আরও বাড়বে। নিষেধাজ্ঞার ২২ দিন জেলেদের সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। কেউ আইন অমান্য করে নদীতে মাছ ধরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে। এ সময়ে ইলিশ পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।