বুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা ও লুটপাটের অভিযোগ


অক্টোবর ২১, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের লালপুরে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং প্রায় ১৭ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মোছাঃ রেহানা খাতুন (৫৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

​বুধবার (২১ অক্টোবর) বেরিলাবাড়ি এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ শাহীন আলম। ​সংবাদ সম্মেলনে শাহীন আলম জানান, চাচা ফারুক হোসেন ও মহিবুর আলীর সাথে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। পূর্বের হুমকির বিষয়ে থানায় জিডি করা হলেও, গত ৮ অক্টোবর তারা পরিবারসহ আদালতে হাজিরা দেওয়ার সুযোগে প্রতিপক্ষরা বেরিলাবাড়ী জামতলা মোড়ের "মেসার্স জামতলা স্টোর" ও বসতবাড়িতে হামলা চালায়।

​তিনি অভিযোগ করেন, হামলায় ঘর ও দোকান ভাঙচুরসহ নগদ ১৬ লাখ ৭০ হাজার টাকা ও ৭০ হাজার টাকার মোবাইল ফোন লুট করা হয়। এতে বাধা দেওয়ায় তার মাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়, যিনি পরবর্তীতে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

​ঘটনার ১৭ দিন পার হলেও আসামিরা গ্রেফতার না হয়ে উল্টো মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন শাহীন আলম। তিনি দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});