বুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধান কেটে ফেরার পথে নৌকা ডুবে যুবক নিখোঁজ

ঢাকা ইনফো২৪
মে ১৩, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওর থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় এক যুবক নিখোঁজ হয়েছেন।

বুধবার (১৩ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের কালনী নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ঈমান মিয়া (২৬) নূরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

স্থানীয় শিক্ষক মো. সারোয়ার হোসেন জানান, বুধবার বিকেলে ঈমান মিয়াসহ কয়েকজন শ্রমিক হাওর থেকে ধান কেটে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ ঝড় শুরু হলে নৌকায় পানি উঠতে থাকে। একপর্যায়ে নৌকার পানি সেচার কাজে ব্যবহৃত সেঁউতি পানিতে পড়ে গেলে সেটি ধরতে যান ঈমান মিয়া। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, ঝড়ের কবলে পড়ে ওই যুবক নিখোঁজ হয়েছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে তিনি ডাঙায় নাকি নদীতে নিখোঁজ হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।